1. admin@prohorbarta.com : admin :
  2. musnsinews1981@gmail.com : Ibrahim Munshi : Ibrahim Munshi
  3. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
গণতন্ত্র মঞ্চের ঘোষিত প্রথম তালিকায় বরিশাল-৪ আসনে প্রার্থী আবু আল রায়হান বরিশাল ডিসি কোর্টে সাংবাদিক ও তার স্ত্রীর উপর হামলা পুনরায় প্রধান শিক্ষক হিসেবে বরিশাল জিলা স্কুলে নুরুল ইসলাম স্যারের যোগদানে আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন ছাত্র-শিক্ষক অভিভাবক এবং কর্মচারীরা চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করা হবে: সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কাজীরহাটে ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার ৩ হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু গৌরনদীতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক-2

বায়তুল্লাহ সেতু ভ্যানস্ট্যান্ডে পরিণত, থমকে গেছে আত্রাইয়ের চলাচল

  • প্রকাশিত সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪৮ ০ বার সংবাদি দেখেছে

বায়তুল্লাহ সেতু ভ্যানস্ট্যান্ডে পরিণত, থমকে গেছে আত্রাইয়ের চলাচল

নওগাঁ জেলা প্রতিনিধি:

 

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া এলাকায় বায়তুল্লাহ সেতুর উপর ভ্যান পার্কিংয়ের কারণে স্থানীয় জনসাধারণের চলাচলে নেমেছে চরম ভোগান্তি। সাবেক সংসদ সদস্য ইসরাফিল আলমের উদ্যোগে নির্মিত এই সেতুটি বর্তমানে অবৈধ পার্কিংয়ের কবলে পড়ে কার্যত একটি ভ্যানস্ট্যান্ডে রূপ নিয়েছে।

 

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সেতুর উপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে প্রায় ৭০ থেকে ৮০টি ভ্যান। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, এই অবস্থায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা।

 

উল্লেখ্য, বায়তুল্লাহ সেতুটি আত্রাই, রানীনগর, মান্দা, নওগাঁ, রাজশাহী ও ভবানীগঞ্জের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন এই সেতু দিয়ে হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে। অথচ গুরুত্বপূর্ণ এই সেতুর উপর নিয়মিতভাবে ভ্যান পার্কিংয়ের কারণে পুরো অঞ্চলের পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আফজাল হোসেন জানান, “সেতুর উপর থেকে ভ্যানগুলো অপসারণে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে টেকসই সমাধান নিশ্চিত করা হবে।”

 

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুত ভ্যান সরানোর উদ্যোগ নেওয়া হবে এবং ভবিষ্যতে যেন এমন সমস্যা না হয়, সে লক্ষ্যে নজরদারি জোরদার করা হবে।”

দীর্ঘদিন ধরে চলা এই সমস্যা নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ