1. admin@prohorbarta.com : admin :
  2. musnsinews1981@gmail.com : Ibrahim Munshi : Ibrahim Munshi
  3. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
গণতন্ত্র মঞ্চের ঘোষিত প্রথম তালিকায় বরিশাল-৪ আসনে প্রার্থী আবু আল রায়হান বরিশাল ডিসি কোর্টে সাংবাদিক ও তার স্ত্রীর উপর হামলা পুনরায় প্রধান শিক্ষক হিসেবে বরিশাল জিলা স্কুলে নুরুল ইসলাম স্যারের যোগদানে আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন ছাত্র-শিক্ষক অভিভাবক এবং কর্মচারীরা চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করা হবে: সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কাজীরহাটে ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার ৩ হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু গৌরনদীতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক-2

মেহেন্দিগঞ্জে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা কর্মসূচি বৃক্ষরোপণ, দেয়ালিকা, বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৯০ ০ বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা কর্মসূচি
বৃক্ষরোপণ, দেয়ালিকা, বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইব্রাহীম মুন্সী মেহেন্দিগঞ্জ (বরিশাল):
জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর রমিজ উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বৃক্ষরোপণ, দেয়ালিকা প্রকাশ, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে একাধিক ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীরা নিজ হাতে চারা রোপণ করে পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের পরিচয় দেয়। পাশাপাশি দেয়ালিকায় জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক ও করণীয় চিত্রিত করা হয়।

উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জলবায়ু ইস্যুতে তথ্যসমৃদ্ধ এবং মননশীল বক্তব্য উপস্থাপন করে দর্শকদের মন জয় করে নেয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতায় সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ