1. admin@prohorbarta.com : admin :
  2. musnsinews1981@gmail.com : Ibrahim Munshi : Ibrahim Munshi
  3. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
গণতন্ত্র মঞ্চের ঘোষিত প্রথম তালিকায় বরিশাল-৪ আসনে প্রার্থী আবু আল রায়হান বরিশাল ডিসি কোর্টে সাংবাদিক ও তার স্ত্রীর উপর হামলা পুনরায় প্রধান শিক্ষক হিসেবে বরিশাল জিলা স্কুলে নুরুল ইসলাম স্যারের যোগদানে আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন ছাত্র-শিক্ষক অভিভাবক এবং কর্মচারীরা চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করা হবে: সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কাজীরহাটে ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার ৩ হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু গৌরনদীতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক-2

হিজলায় মেঘনা নদীতে জাহাজ ডুবি: পাল্টাপাল্টি মামলা

  • প্রকাশিত বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৬৫ ০ বার সংবাদি দেখেছে

হিজলায় মেঘনা নদীতে জাহাজ ডুবি: পাল্টাপাল্টি মামলা

 

হিজলা প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় জাহাজডুবির ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে।

 

ঘটনাটি ঘটে গত ১১ আগস্ট রাত ৩টার দিকে উপজেলার আলীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে। অভিযোগ রয়েছে, এমবি আল কুবা-১ (এম-২৫২৩০) জাহাজের ধাক্কায় এমভি মিম,রা (এম-১৮১২৩) নামের কাঁচামালবোঝাই জাহাজ ডুবে যায়।

 

এ ঘটনায় এমভি মিম,রা জাহাজের মালিকপক্ষ এমবি আল কুবা-১ এর মালিকপক্ষের বিরুদ্ধে নৌ-পুলিশে মামলা দায়ের করলে মোহনপুর নৌ-পুলিশ এমবি আল কুবা-১ জাহাজটি আটক করে। পাশাপাশি জাহাজটির ৩ জন স্টাফকে গ্রেপ্তার করে।

 

অন্যদিকে এমবি আল কুবা-১ এর মালিক আবদুল মতিন দাবি করেন, “আমাদের জাহাজ কাউকে ধাক্কা দেয়নি। বরং আমাদের জাহাজ সেখানে তাদের এক ঘণ্টা আগেই নোঙর করা ছিল। এমভি মিম,রা জাহাজের ধাক্কায় আমাদের জাহাজের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।” তিনি এ বিষয়ে হিজলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান।

 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ আমিনুল ইসলাম বলেন, “ঘটনায় একটি মামলা ও একটি সাধারণ ডায়েরি হয়েছে। নৌ-পুলিশ এমবি আল কুবা-১ এর ৩ জনকে আটক করে মামলা দিয়েছে। আমরা তাদের আদালতে পাঠিয়েছি।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ