1. admin@prohorbarta.com : admin :
  2. musnsinews1981@gmail.com : Ibrahim Munshi : Ibrahim Munshi
  3. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
গণতন্ত্র মঞ্চের ঘোষিত প্রথম তালিকায় বরিশাল-৪ আসনে প্রার্থী আবু আল রায়হান বরিশাল ডিসি কোর্টে সাংবাদিক ও তার স্ত্রীর উপর হামলা পুনরায় প্রধান শিক্ষক হিসেবে বরিশাল জিলা স্কুলে নুরুল ইসলাম স্যারের যোগদানে আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন ছাত্র-শিক্ষক অভিভাবক এবং কর্মচারীরা চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করা হবে: সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কাজীরহাটে ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার ৩ হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু গৌরনদীতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক-2

কাজিরহাটে প্রবাসীর জমি দখলের চেষ্টায় স্ত্রীকে ন্যাক্কারজনকভাবে পিটিয়ে গুরুতর জখম

  • প্রকাশিত রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৬২ ০ বার সংবাদি দেখেছে

কাজিরহাটে প্রবাসীর জমি দখলের চেষ্টায় স্ত্রীকে ন্যাক্কারজনকভাবে পিটিয়ে গুরুতর জখম

হিজলা প্রতিনিধি :
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নে প্রবাসীর জমি দখলকে কেন্দ্র করে ঘটে গেছে ন্যাক্কারজনক একটি ঘটনা। প্রবাসীর স্ত্রীকে ঘরবাড়ি ভাঙচুর ঠেকাতে গেলে প্রতিপক্ষরা নির্মমভাবে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

রবিবার সকাল ১০টার দিকে প্রবাসীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সাহাবুদ্দিন সরদার দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। তার অনুপস্থিতির সুযোগে আপন চাচা ও চাচাতো ভাই—মোসলেম সরদার, আশরাফুল সিকদার ও আরিফ বেপারী—বেশ কিছুদিন ধরে তার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। শনিবার জমি বিরোধ নিয়ে উভয় পক্ষ কাজিরহাট থানায় অভিযোগ করলে পুলিশ স্ব-স্ব দখলে থাকার পরামর্শ দেয়।

কিন্তু পরদিন সকালে প্রতিপক্ষরা দলবল নিয়ে এসে সাহাবুদ্দিনের ঘরবাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় সাহাবুদ্দিনের স্ত্রী সাহসিকতার সাথে বাধা দিলে তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বেধড়ক মারধর করে গুরুতর জখম করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “জমি সংক্রান্ত বিরোধটি দীর্ঘদিনের। আজকের ঘটনায় প্রবাসীর স্ত্রীকে মারধরের বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।”

স্থানীয়রা বলছেন, প্রকাশ্যে নারীকে এভাবে পিটিয়ে জখম করা একটি জঘন্য অপরাধ। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ