1. admin@prohorbarta.com : admin :
  2. musnsinews1981@gmail.com : Ibrahim Munshi : Ibrahim Munshi
  3. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
গণতন্ত্র মঞ্চের ঘোষিত প্রথম তালিকায় বরিশাল-৪ আসনে প্রার্থী আবু আল রায়হান বরিশাল ডিসি কোর্টে সাংবাদিক ও তার স্ত্রীর উপর হামলা পুনরায় প্রধান শিক্ষক হিসেবে বরিশাল জিলা স্কুলে নুরুল ইসলাম স্যারের যোগদানে আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন ছাত্র-শিক্ষক অভিভাবক এবং কর্মচারীরা চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করা হবে: সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কাজীরহাটে ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার ৩ হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু গৌরনদীতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক-2

মেহেন্দিগঞ্জে জাতীয় সপ্তাহ-২০২৫ উদ্বোধন

  • প্রকাশিত সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৫৯ ০ বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জে জাতীয় সপ্তাহ-২০২৫ উদ্বোধন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বরিশালের মেহেন্দিগঞ্জেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট) শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান। এর আগে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে এসে শেষ হয়। এসময় মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় ডাকবাংলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম জাকারিয়া, কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এনামুল হক, কাপ জাতীয় মৎস্য চাষী মোঃ ইউছুব তালুকদার, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির মেহেন্দিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম সৃষ্টি সময়ের দাবি। প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার রক্ষা ও জেলেদের সচেতনতার মাধ্যমে দেশীয় মাছের ভাণ্ডার সমৃদ্ধ করা সম্ভব। প্রধান অতিথি দেশীয় মাছ রক্ষায় সরকার ঘোষিত নিয়মনীতি মেনে চলার পাশাপাশি অবৈধ জাল ব্যবহার বন্ধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় জেলে ও জেলে সমিতির নেতৃবৃন্দ। পরে সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট ও অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং জেলেদের অংশগ্রহণে ডাকবাংলা পুকুরে হাস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওমর সানি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ