1. admin@prohorbarta.com : admin :
  2. musnsinews1981@gmail.com : Ibrahim Munshi : Ibrahim Munshi
  3. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
গণতন্ত্র মঞ্চের ঘোষিত প্রথম তালিকায় বরিশাল-৪ আসনে প্রার্থী আবু আল রায়হান বরিশাল ডিসি কোর্টে সাংবাদিক ও তার স্ত্রীর উপর হামলা পুনরায় প্রধান শিক্ষক হিসেবে বরিশাল জিলা স্কুলে নুরুল ইসলাম স্যারের যোগদানে আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন ছাত্র-শিক্ষক অভিভাবক এবং কর্মচারীরা চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করা হবে: সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কাজীরহাটে ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার ৩ হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু গৌরনদীতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক-2

হিজলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

  • প্রকাশিত বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫০ ০ বার সংবাদি দেখেছে

নানান আয়োজনে হিজলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

 

হিজলা প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলায় গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫’তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানান কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী, উপজেলা চত্বরে বৃক্ষ রোপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে।

 

র্যালী পূর্ব পথসভায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আসাদুজ্জামান খাঁন সজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মুকিব সহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও কিছু অপসংস্কৃতি এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।গত ১৭ বছর আমাদের যে সকল নেতা কর্মীরা ঘুম জেল জুলুম অত্যাচার সহ্য করেছে তাদেরকে স্মরণ করছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে সুশৃঙ্খল ভাবে আমাদের এগিয়ে যেতে হবে। “ধানের শীষ যার আমরা সবাই তার “দল যাকে মনোনয়ন দিবে আমরা সকল বিভাজন ভুলে তার জন্য কাজ করবো। আমাদের বিশ্বাস এদেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকেই বেছে নিবে। সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে কোনোভাবেই যাতে এদেশে ফ্যাসিস্টদের ঠাঁই না হয়।

পথসভায় সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন মৃধা, শামীম আলম স্বপন মোঃ শামীম নোমান হোসেন, মনির নক্তী হাবিবুর রহমান সহ অন্যান্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ