1. admin@prohorbarta.com : admin :
  2. musnsinews1981@gmail.com : Ibrahim Munshi : Ibrahim Munshi
  3. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
গণতন্ত্র মঞ্চের ঘোষিত প্রথম তালিকায় বরিশাল-৪ আসনে প্রার্থী আবু আল রায়হান বরিশাল ডিসি কোর্টে সাংবাদিক ও তার স্ত্রীর উপর হামলা পুনরায় প্রধান শিক্ষক হিসেবে বরিশাল জিলা স্কুলে নুরুল ইসলাম স্যারের যোগদানে আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন ছাত্র-শিক্ষক অভিভাবক এবং কর্মচারীরা চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করা হবে: সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কাজীরহাটে ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার ৩ হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু গৌরনদীতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক-2

হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২১৭ ০ বার সংবাদি দেখেছে

হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

হিজলা প্রতিনিধি ॥
বরিশালের হিজলা উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর নদীর তীরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম ইসমাইল সরদার (৮০)। তিনি উপজেলার গুড়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ইসমাইল সরদার গরুর জন্য ঘাস কাটতে নদীর তীরে যান। এরপর আর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

রবিবার সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী নদীর তীরে স্থানীয়রা তার লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে হিজলা থানা পুলিশ ও নৌ–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতির জন্য মরদেহ বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ