1. admin@prohorbarta.com : admin :
  2. musnsinews1981@gmail.com : Ibrahim Munshi : Ibrahim Munshi
  3. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
গণতন্ত্র মঞ্চের ঘোষিত প্রথম তালিকায় বরিশাল-৪ আসনে প্রার্থী আবু আল রায়হান বরিশাল ডিসি কোর্টে সাংবাদিক ও তার স্ত্রীর উপর হামলা পুনরায় প্রধান শিক্ষক হিসেবে বরিশাল জিলা স্কুলে নুরুল ইসলাম স্যারের যোগদানে আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন ছাত্র-শিক্ষক অভিভাবক এবং কর্মচারীরা চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করা হবে: সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কাজীরহাটে ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার ৩ হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু গৌরনদীতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক-2

হিজলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

  • প্রকাশিত বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৭৬ ০ বার সংবাদি দেখেছে

হিজলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

 

হিজলা (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের বাংলা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্না (১৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না বাংলা বাজারের দুই দোকানের মধ্যবর্তী একটি সরু ফাঁকা জায়গা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিটে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত মুন্না হিজলা উপজেলার চরমেমানিয়া গ্রামের বাসিন্দা সহিদ বাগার পুত্র। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

ঘটনার বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান—

 

> “সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠাই। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁরা ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে ইচ্ছা প্রকাশ করেন। এ বিষয়ে অনুমতির জন্য বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ