1. admin@prohorbarta.com : admin :
  2. musnsinews1981@gmail.com : Ibrahim Munshi : Ibrahim Munshi
  3. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
গণতন্ত্র মঞ্চের ঘোষিত প্রথম তালিকায় বরিশাল-৪ আসনে প্রার্থী আবু আল রায়হান বরিশাল ডিসি কোর্টে সাংবাদিক ও তার স্ত্রীর উপর হামলা পুনরায় প্রধান শিক্ষক হিসেবে বরিশাল জিলা স্কুলে নুরুল ইসলাম স্যারের যোগদানে আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন ছাত্র-শিক্ষক অভিভাবক এবং কর্মচারীরা চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করা হবে: সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কাজীরহাটে ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার ৩ হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু গৌরনদীতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক-2

হিজলায় আলতাফ হোসেন খোকনের নেতৃত্বে বিজয় মিছিল।

  • প্রকাশিত শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৭৪ ০ বার সংবাদি দেখেছে

হিজলায় আলতাফ হোসেন খোকনের নেতৃত্বে বিজয় মিছিল।

 

হিজলা প্রতিনিধি:

গত বছর ৫ আগষ্ট, ছাত্র জনতার এক দফা দাবির মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশ থেকে পালিয়ে যাওয়া উপলক্ষে হিজলা উপজেলায় আনন্দ মিছিল ও মতবিনিময়সভা করেছে বিএনপি’র নেতাকর্মীরা।

 

আজ ৫ আগষ্ট , মঙ্গলবার, বিকাল ৫ টায় হিজলা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকনের নেতৃত্বে উপজেলা সদর থেকে একটি বিজয় মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

 

পথসভায় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন বলেন, গতবছর আজকের এই দিনে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ক্ষমতা আঁকড়ে রাখা স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।

স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশ একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পায়। বাংলাদেশে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয়। কিন্তু আফসোসের বিষয় বর্তমান সরকার একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দিতে এখনো তাল বাহানা করছে ।গত ১৬ বছর ধরে হওয়া গুম, খুন, হামলা, মামলা ও লুটপাটের জন্য শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশ বিচার করতে হবে। স্বৈরাচারী সরকার পতনের জুলাই ২৪ এর আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি ও আহত সকল সুস্থতা কামনা ও সুচিকিৎসার দাবি জানাচ্ছি।

 

বিজয় র্যালী ও পথসভায় আরো উপস্থিত ছিলেন, বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য আফসার উদ্দিন হাওলাদার, আলী আহমেদ হাওলাদার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস দেওয়ান, হিজলা গৌরব্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান জমাদার, হিজলা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল সরদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মীর মাহফুজুর রহমান এলিট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন খানম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ