1. admin@prohorbarta.com : admin :
  2. musnsinews1981@gmail.com : Ibrahim Munshi : Ibrahim Munshi
  3. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
গণতন্ত্র মঞ্চের ঘোষিত প্রথম তালিকায় বরিশাল-৪ আসনে প্রার্থী আবু আল রায়হান বরিশাল ডিসি কোর্টে সাংবাদিক ও তার স্ত্রীর উপর হামলা পুনরায় প্রধান শিক্ষক হিসেবে বরিশাল জিলা স্কুলে নুরুল ইসলাম স্যারের যোগদানে আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন ছাত্র-শিক্ষক অভিভাবক এবং কর্মচারীরা চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করা হবে: সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কাজীরহাটে ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার ৩ হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু গৌরনদীতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক-2

সীমাহীন দুর্ভোগে চাঁনপুরের চরশ্যারা ও কোলচরীর মানুষ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা।

  • প্রকাশিত শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৫ ০ বার সংবাদি দেখেছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 90; module: portrait; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 5642; AI_Scene: (-1, -1); aec_lux: 66.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 35;

সীমাহীন দুর্ভোগে চাঁনপুরের চরশ্যারা ও কোলচরীর মানুষ
কর্তৃপক্ষের দৃষ্টি কামনা।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি 

মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের কোলচরী ও চরশ্যারা গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। গ্রামের প্রধান সড়কটির বেহাল অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, যাতায়াত এখন এক প্রকার দুর্বিষহ হয়ে উঠেছে।

বাড়ানির ভুল থেকে শাজাহান মাঝির বাড়ি পর্যন্ত এবং হাওলাদার বাড়ি স্কুল পর্যন্ত রাস্তাজুড়ে হাঁটু পরিমাণ কাদা জমে আছে। পথচারীদের পাশাপাশি স্কুলপড়ুয়া শিশু, বয়স্ক মানুষ, গর্ভবতী নারী, অসুস্থ রোগী—কেউই এ দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছে না। বর্ষার পানি ও কাদা মিশে রাস্তাটি এখন যেন এক অনিরাপদ কাদার খালে পরিণত হয়েছে।

হেঁটে চলা তো দূরের কথা, সাইকেল, মোটরসাইকেল বা রিকশায় চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে কেউ অসুস্থ রোগী নিয়ে বের হলেও সময়মতো হাসপাতালে পৌঁছানো দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। বাজারে যাতায়াত, শিশুদের স্কুলে পৌঁছানো, কৃষকের উৎপাদিত ফসল আনা-নেওয়া—সবকিছুতেই ভোগান্তি চরমে।

এলাকাবাসী অভিযোগ করে বলছেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তা সংস্কারের জন্য আবেদন জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে মানুষ এই সীমাহীন দুর্ভোগ থেকে মুক্তি পায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ