1. admin@prohorbarta.com : admin :
  2. musnsinews1981@gmail.com : Ibrahim Munshi : Ibrahim Munshi
  3. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
গণতন্ত্র মঞ্চের ঘোষিত প্রথম তালিকায় বরিশাল-৪ আসনে প্রার্থী আবু আল রায়হান বরিশাল ডিসি কোর্টে সাংবাদিক ও তার স্ত্রীর উপর হামলা পুনরায় প্রধান শিক্ষক হিসেবে বরিশাল জিলা স্কুলে নুরুল ইসলাম স্যারের যোগদানে আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন ছাত্র-শিক্ষক অভিভাবক এবং কর্মচারীরা চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করা হবে: সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কাজীরহাটে ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার ৩ হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু গৌরনদীতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক-2

হিজলায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৮০ ০ বার সংবাদি দেখেছে

হিজলায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

 

হিজলা প্রতিনিধি:

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে বরিশালের হিজলা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন মোহনা টিভির প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক নুরনবী, নিউজ ২১ ওয়ান বাংলা টিভির প্রতিনিধি মো. সেলিম রাড়ী, এশিয়ান টিভির প্রতিনিধি মো. দুলাল সরদার, সংবাদ সকাল পত্রিকার প্রতিনিধি জহির রায়হান এবং উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুমন তালুকদারসহ আরও অনেকে।

 

বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকরা সত্য প্রকাশ করতে গিয়ে হামলা, মামলা এমনকি প্রাণও দিচ্ছেন। কিন্তু অনেক সময় গ্রেফতারের পরও আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা মুক্ত হয়ে পুনরায় অপরাধে জড়িত হচ্ছে। তারা তুহিন হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেন।

 

সাংবাদিকরা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত হলে সন্ত্রাসীরা ভয়ে অপরাধ থেকে দূরে থাকবে, যা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায়

সহায়ক হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ