1. admin@prohorbarta.com : admin :
  2. musnsinews1981@gmail.com : Ibrahim Munshi : Ibrahim Munshi
  3. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
গণতন্ত্র মঞ্চের ঘোষিত প্রথম তালিকায় বরিশাল-৪ আসনে প্রার্থী আবু আল রায়হান বরিশাল ডিসি কোর্টে সাংবাদিক ও তার স্ত্রীর উপর হামলা পুনরায় প্রধান শিক্ষক হিসেবে বরিশাল জিলা স্কুলে নুরুল ইসলাম স্যারের যোগদানে আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন ছাত্র-শিক্ষক অভিভাবক এবং কর্মচারীরা চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করা হবে: সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ান আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কাজীরহাটে ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার ৩ হিজলায় গরুর ঘাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু গৌরনদীতে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ মেহেন্দিগঞ্জের যাদুয়ায় বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ হিজলায় মাদক সহ পুলিশের হাতে আটক-2

বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ হৃদরোগে আক্রান্ত, রাজধানীতে ভর্তি

  • প্রকাশিত বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৭৯ ০ বার সংবাদি দেখেছে

বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ হৃদরোগে আক্রান্ত, রাজধানীতে ভর্তি

নিজস্ব প্রতিনিধি-

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ও সদা হাস্যোজ্জ্বল সাংবাদিক মুরাদ আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশনের ৫ম তলার ৯নং ওয়ার্ডের সিসিইউ কেবিনে ভর্তি আছেন।

 

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে প্রথমে তাকে আরিফ মেমোরিয়াল হাসপাতালে এবং পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

 

শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাকে দেখতে যান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর, বরিশালের সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

 

পরে শেবাচিমের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অসীম কুমার এবং সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. জাকির হোসেন এর পরামর্শে তাকে মিরপুর হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক প্রফেসর ডা. নাজির আহম্মেদ এর তত্ত্বাবধানে রয়েছেন।

 

সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল প্রহর বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম সোহেল মাহমুদ, নির্বাহী সম্পাদক ইব্রাহিম মুন্সী, প্রধান সম্পাদক ছগির আহমেদ সুরুজ সহ প্রহর বার্তা পত্রিকার পরিবারবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ