1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
নাঃগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভায় ডাঃ ইরান গণভোটের গনরায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায় প্রধান মন্ত্রী বরিশাল আগমনে জনতার ঢল। ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান। ১৩ মাসের দীর্ঘ বন্দিজীবন শেষে কারাগার থেকে মুক্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আবারও কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা বাস দৌলদিয়া ঘাট নদীতে পড়ে যায়। বরিশালের গৌরনদী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্ধীতা করা প্রার্থীদের মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

বরিশালের গৌরনদী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্ধীতা করা প্রার্থীদের মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

  • প্রকাশিত শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩০ ০ বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার: মোঃ শাহজাহান হাওলাদার

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্ধীতা করা প্রার্থীদের মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা ও পৌর রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আল-আমীন।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর জব্বার। বিশেষ অতিথি ছিলেন, জেলা নায়েবে আমির অধ্যাপক মাহাফুজুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী বায়েজিদ শরীফ, গৌরনদী পৌর জামায়াতের আমীর আলহাজ মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবদুল আজিজ, উপজেলা সহকারী সেক্রেটারী রুহুল আমীন সবুজ।

সম্মেলন শেষে প্রধান অতিথি আগামী স্থানীয় সরকার নির্বাচনে গৌরনদী থেকে অংশগ্রহণ করা মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। ঘোষিত মনোনীত প্রার্থীরা হলেন, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করবেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী অধ্যাপক সাইফুল ইসলাম, গৌরনদী পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ভোটের মাঠে প্রতিদ্বন্ধীতা করবেন গৌরনদী পৌর জামায়াতের আমীর আলহাজ মাওলানা হাফিজুর রহমান।

এছাড়াও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুফতি মো. সাইফুল ইসলাম, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ডা. সরোয়ার আলম, চাঁদশী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. তৌহিদ হোসেন প্রতিদ্বন্ধীতা করবেন।

প্রহর বার্তা নিউজঃ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ