1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায় প্রধান মন্ত্রী বরিশাল আগমনে জনতার ঢল। ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান। ১৩ মাসের দীর্ঘ বন্দিজীবন শেষে কারাগার থেকে মুক্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আবারও কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা বাস দৌলদিয়া ঘাট নদীতে পড়ে যায়। বরিশালের গৌরনদী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্ধীতা করা প্রার্থীদের মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এলজিইডির আল ইমরানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ বরিশাল গৌরনদী আশোকাঠীতে চাদনী পরিবহন নিয়ন্ত্রন হরিয়ে খাদে।

বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায়

  • প্রকাশিত শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩ ০ বার সংবাদি দেখেছে

বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান
রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায়
——————————
জুলাই পরবর্তী রাজনীতির গুনগত পরিবর্তন না হওয়ায়
সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিকরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ডাউট-বাটপার, লুটেরা, অর্থপাচারকারী-মানবপাচারকারী, মাদক ব্যাবসায়ী ও কালোবাজারি সিন্ডিকেটের দৌরাত্ম এখন সর্বত্রই। যেকোনো মূল্যে অর্থ সম্পদ অর্জনের প্রতিযোগিতার কারনে রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজনক ব্যাবসায়। আমলা কামলা পুঁজিপতিরা রাজনীতিতে অনুপ্রবেশ করে রাজনৈতিক চরিত্র ধ্বংস করেছে। হাজার হাজার কোটি টাকা লোপাটকারীরা রাষ্ট্রীয় সম্পদ ও অর্থ লুটিয়ে জাতীয় সংসদ সদস্য হয়েছে।

আজ (শনিবার) বেলা ১১টায় কলেজ এভিনিউস্থ দলীয় কার্যালয়ে বরিশাল জেলা ও মহানগর লেবার পার্টি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান বলেন, আমরা খাই খাই রাজনীতি ও লুটপাটের গনতন্ত্র চাই না। অর্থ অস্ত্র কালোটাকা পেশীশক্তি হোন্ডা ও গুন্ডার রাজনীতির অবসানের জন্যই ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের চুড়ান্ত ফসল ৩৬ জুলাই গনঅভ্যুত্থান। আমরা জীবন দেবো তবুও জুলাই দেবো না। জুলাইয়ের চেতনা বাস্তবায়নের জন্য গনভোটের রায় কার্যকর করতে রাজপথে সক্রিয় থাকবে লেবার পার্টি।

তিনি আরো বলেন, জনগন একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে গনতান্ত্রিক ব্যবস্থা ও নতুন বন্দোবস্তো চেয়েছে। ও ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের কবর রচনা করেছে। আবু সাঈদ মুগ্ধ আউয়াল মিয়া ও নাঈমরা বস্তাপচা নোংরা রাজনীতি টিকিয়ে রাখতে জীবন উৎসর্গ করেনি। তাই নতুন ধারার রাজনীতি ও ইনসাফের বাংলাদেশ গড়তে লেবার পার্টিকে সুসংগঠিত করতে হবে।

বরিশাল মহানগর লেবার পার্টির সভাপতি মোঃ সোহেল মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, বাংলাদেশ যুব মিশন আহবায়ক সালমান খান বাদসা। বক্তব্য রাখেন বরিশাল জেলা লেবার পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসাইন, সাধারন সম্পাদক মোঃ শাহজাহান হাওলাদার, পটুয়াখালী জেলা লেবার পার্টির আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার, ঝালকাঠি জেলা লেবার পার্টির সমন্বয়কারী মোহাম্মদ মাসুদ খান, পিরোজপুর জেলা লেবার পার্টির যুগ্ম আহবায়ক মোঃ ওয়ালি উল্লাহ হাওলাদার

সুত্রঃ প্রহর বার্তাঃ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ