1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রশিক্ষণার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে জব ফেয়ার (Job Fair) মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে জোড়ালো আলোচনায় আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার। বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ পুলিশের বাধার পরেও এনসিপি নেতাদের মিছিল অবস্থান নাঃগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভায় ডাঃ ইরান গণভোটের গনরায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায় প্রধান মন্ত্রী বরিশাল আগমনে জনতার ঢল। ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর।

বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ

  • প্রকাশিত সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৯ ০ বার সংবাদি দেখেছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিউজ ডেস্ক।। বর্ষার দুর্যোগপূর্ণ সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’। সংগঠনটির পক্ষ থেকে প্রতিবন্ধী হকার খোকনের পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি পায়ে চালিত রিকসাচালকদের মাঝে খাবার ও রেইনকোট বিতরণ করা হয়েছে।

আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বরিশালের অধ্যক্ষ ও ‘৮৪ ইভেন্ট গ্রুপ’-এর আহ্বায়ক সাজ্জাদ পারভেজ গতকাল রাতে প্রতিবন্ধী হকার খোকনের বাসায় ছুটে যান। এ সময় তিনি খোকনের মায়ের হাতে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’-এর পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

এদিকে বর্ষা মৌসুমে পায়ে চালিত রিকসাচালকদের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী কমে যাওয়ায় অনেক রিকসাচালকের দৈনিক আয়ও কমে গেছে। ফলে তাদের কষ্টের কথা বিবেচনা করে বরিশালের সদর রোড এলাকায় পায়ে চালিত রিকসাচালকদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শুধু খাদ্যসামগ্রী বিতরণেই সীমাবদ্ধ থাকেননি সাজ্জাদ পারভেজ। বৃষ্টির মধ্যে জীবিকার তাগিদে রাস্তায় থাকা রিকসাচালকদের দুর্ভোগ লাঘবে তাদের মাঝে রেইনকোটও বিতরণ করা হয়।

‘৮৪ ইভেন্ট গ্রুপ’-এর এই উদ্যোগকে অসহায় ও নিম্নআয়ের মানুষের প্রতি মানবিক সহায়তার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ