1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে জোড়ালো আলোচনায় আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার। বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ পুলিশের বাধার পরেও এনসিপি নেতাদের মিছিল অবস্থান নাঃগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভায় ডাঃ ইরান গণভোটের গনরায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায় প্রধান মন্ত্রী বরিশাল আগমনে জনতার ঢল। ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান।

মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে জোড়ালো আলোচনায় আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার।

  • প্রকাশিত বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২ ০ বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসতেই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সরগরম হয়ে উঠেছে মেহেন্দিগঞ্জ উপজেলার ১৩নং গোবিন্দপুর ইউনিয়ন। ইউনিয়নবাসীর দোয়া ও দলের সমর্থন প্রত্যাশা করে মাঠে নেমেছেন ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার।

তিনি মরহুম আঃ করিম জমদ্দারের সন্তান। দীর্ঘদিন ধরে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির রাজনীতির সাথেও সক্রিয়ভাবে জড়িত।

আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার পেশায় ছিলেন একজন সরকারি কর্মকর্তা। দীর্ঘদিন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ২০১৬ সালে অবসর গ্রহণ করেন। চাকুরি জীবন শেষ করে তিনি পুরোপুরি দলীয় রাজনীতি ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন।

তিনি একজন স্বজ্জন ও শিক্ষানুরাগী মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত। গোবিন্দপুর ইউনিয়নের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে গোবিন্দপুর ইউনিয়নে বিএনপির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে দলের বিজয়ে অবদান রাখেন। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে রয়েছে তার নিবিড় ও আন্তরিক সম্পর্ক।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, আব্দুর রহমান জমদ্দার একজন সৎ, নির্ভীক, শিক্ষিত ও মার্জিত স্বভাবের ব্যক্তি। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট কিংবা দখল-বাণিজ্যের কোনো অভিযোগ নেই। দলের একজন “ক্লিন ইমেজের” প্রতিচ্ছবি হিসেবেই তাকে দেখেন অনেকে।

এ বিষয়ে আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার বলেন, আমি দীর্ঘদিন মানুষের সেবা করেছি। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ সহযোগিতা করে, তাহলে গোবিন্দপুর ইউনিয়নকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত, শিক্ষা-বান্ধব ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব ইনশাআল্লাহ।

নির্বাচন সামনে রেখে তিনি ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন। দলের হাইকমান্ড তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদী দলীয় নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ