1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে জোড়ালো আলোচনায় আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার। বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ পুলিশের বাধার পরেও এনসিপি নেতাদের মিছিল অবস্থান নাঃগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভায় ডাঃ ইরান গণভোটের গনরায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায় প্রধান মন্ত্রী বরিশাল আগমনে জনতার ঢল। ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান।

সরকারি নিষেধাজ্ঞার পরেও বিএনপির নাম ভাঙ্গিয়ে ”চোরা রাজ্জাক” কর্তৃক রাতের আঁধারে সরকারি মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি:

  • প্রকাশিত মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২৭ ০ বার সংবাদি দেখেছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক পরিচয়দানকারী রাজ্জাক নামের এক ব্যক্তি গত তিন রাত যাবত সরকারি খালের মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে। মাটি কাটার খবর পেয়ে ২৭ এপ্রিল সোমবার তসিলদার গিয়ে মাটি কাটতে বন্ধ করে। তারপরেও চোরা রাজ্জাক বাহিনী রাতের আঁধারে সরকারি খালের মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে। মাটি কাটার খবর পেয়ে বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না মঙ্গলবার সকাল ১১ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি কাটা বন্ধ করে দেয়। তার উপস্থিতির খরব পেয়ে ঘটনাস্থল থেকে অপরাধীরা পালিয়ে যায়। এলাকাবাসীর তথ্য অনুযায়ী এই চক্রের সদস্যরা হলো ১) চোরা রাজ্জাক, পিতা রমজান মোল্লা। ২) জাকির মোল্লা, পিতা আজিজ মোল্লা। ৩) মোঃ রুবেল ঘরামী, পিতা আবুল হোসেন ঘরামী। ৪) মোঃ রবিউল রাব্বি, পিতা অজ্ঞাত, ৫) সিয়াম, পিতা অজ্ঞাত, ২ নং ওয়ার্ড, কিসমত, চাঁদপাশা, বাবুগঞ্জের বাসিন্দা। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রাজমাথা এলাকা সংলগ্ন একটি খাল থেকে প্রতিদিন রাত ১০ টার পর থেকে বেকু দিয়ে ৫ টি ডাম্প ট্রাকে সকাল ৭ টা পর্যন্ত এই মাটি বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইট ভাটায় পৌঁছে দেওয়া হতো। এতে গ্রামীন সড়ক চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। হাজারো মানুষের চলাচলের রাস্তা খানাখন্দ হয়ে গেছে। এই অবৈধ ও গনবিরোধী কাজ ইউনিয়ন বিএনপির এক প্রথম সারির নেতার ছত্রছায়ায় একটি সিন্ডিকেট ম্যানেজ করে চলছে বলে এলাকাবাসী দাবি। শুধু চাঁদপাশা ইউনিয়নই নয় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিরাতে এ ধরণের কাজ চলছে বলে এলাকাবাসী দাবি। প্রভাবশালী সিন্ডিকেটের কারনে সাধারণ জনগণ মুখ খুলতে পারছে না বলেও জানাগেছে। তবে এলাকায় সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ