1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি ও চ্যানেল টোয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ফজলুর রহমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধীদলীয় নেতার নিউমার্কেট এলাকায় আততায়ীর গুলিতে এক ব্যক্তি নিহত মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করলে দ্বিগুণ অপরাধ করেছেন. ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সরকারি নিষেধাজ্ঞার পরেও বিএনপির নাম ভাঙ্গিয়ে ”চোরা রাজ্জাক” কর্তৃক রাতের আঁধারে সরকারি মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি: আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবার সর্বস্বান্ত: ১১ দলীয় ঐক্যের বরিশাল মহানগরীর গণমিছিলে জনসমুদ্র। বরিশাল বিভাগ থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন যারা। নগরীতে মহানগর জাসাস এর উদ্যোগে বর্ষবরন।

৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • প্রকাশিত মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫ ০ বার সংবাদি দেখেছে

দেশের বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর (পুনঃ) সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া যশোর, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে একই দিক থেকে থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ