1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে জোড়ালো আলোচনায় আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার। বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ পুলিশের বাধার পরেও এনসিপি নেতাদের মিছিল অবস্থান নাঃগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভায় ডাঃ ইরান গণভোটের গনরায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায় প্রধান মন্ত্রী বরিশাল আগমনে জনতার ঢল। ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান।

প্রেমিকা বা স্ত্রী বয়সে বড় হলে যা মাথায় রাখা জরুরি

  • প্রকাশিত মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৬৩২ ০ বার সংবাদি দেখেছে

লাইফস্টাইল ডেস্ক:প্রেম-ভালোবাসা জাত, বংশ, বয়স দেখে হয় না। কারণ অনুভূতিকে নিয়ন্ত্রণ করা কঠিন। তাই প্রেম যখন হওয়ার তখন এমনি হয়ে যায়। বর্তমানে বয়সে ছোট পুরুষরাও বয়সে বড় নারীদের সঙ্গে প্রেম-ভালোবাসার সম্পর্কে জড়ায়। যদিও একসময় মানা হতো যে, স্বামী হবেন বয়সে বড়, স্ত্রী নন। তবে বর্তমানে বয়সটা যে বিয়ের ক্ষেত্রে কোনো বাধা নয়, সেটা সবাই মানেন।

তবে এই ধরনের সম্পর্কে সুখ ধরে রাখার জন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরি। তবেই জীবন হবে সুন্দর। চলুন তবে জেনে নেয়া যাক প্রেমিকা বা স্ত্রী বয়সে বড় হলে কোন বিষয়গুলো মাথায় রাখবেন-

>> প্রেমিকার বয়স ভুলে গিয়ে তার সঙ্গে সমবয়সীর মতো মিশতে হবে, তবেই সম্পর্কটা প্রাঞ্জল থাকবে এবং প্রেমিকার মনে কোনো কমপ্লেক্স তৈরি হবে না।

>> স্ত্রী বা প্রেমিকার সামনে অল্পবয়সী মেয়েদের প্রশংসা করার সময়ে একটু সচেতন থাকতে হবে। এমন কিছু মন্তব্য না করে ফেলেন যাতে তার মনে আঘাত লাগে।

>> তিনি বয়সে বড় মানেই তিনি সবজান্তা নন। এমনটা যদি তিনি মনেও করেন তবে প্রথমেই এই ভ্রম কাটিয়ে দিন। বয়সের কারণে যদি তিনি ডমিনেট করতে থাকেন তবে সম্পর্কটা অচিরেই বিষিয়ে উঠতে বাধ্য।

>> এই ধরনের সম্পর্ককে পরিবার মেনে নিলেও, আত্মীয়স্বজনরা সব সময় মেনে নিতে পারেন না। খেয়াল রাখতে হবে যেন তারা আপনার প্রিয় মানুষের বয়স নিয়ে কোনো বিদ্রুপ না করেন। যদি কেউ করেনও তেমন কিছু, প্রতিবাদ করাটা একজন পার্টনারের দায়িত্ব।

>> শারীরিক সম্পর্কের ক্ষেত্রে প্রেমিকা বয়সে বড় হলে তিনি অনেক সময় অল্প উৎকণ্ঠায় ভুগতে পারেন। খুব সংবেদনশীলতার সঙ্গে সেটাকে ডিল করতে হবে। তাকে বুঝতে দেওয়া চলবে না অথচ তিনি যাতে উৎকণ্ঠা থেকে বেরিয়ে আসেন, সেটা দেখতে হবে।

>> আপনার বন্ধুরা প্রেমিকার থেকে বয়সে অনেকটা ছোট হলে তারা আপা বলবেন না প্রেমিকাকে নাম ধরে ডাকবেন সেটা একটা বড় প্রশ্নচিহ্ন। এক এক জন মেয়ের এক এক মত থাকে এই বিষয়ে। সেটা জেনে নিয়ে বন্ধুদের আগে থেকে জানিয়ে দিন।

>> প্রেমিকা বয়সে অনেকটা বড় হলে এটা সম্ভব যে হয়তো তিনি পেশাগতভাবে অনেকটা বেশি প্রতিষ্ঠিত আপনার চেয়ে। সেটা যেন হীনমন্যতার জন্ম না দেয়, বয়স ভুলে প্রেমটা যতটা সহজে গ্রহণ করেছেন, এই বিষয়টাও ততটাই সহজে গ্রহণ করুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ