1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে জোড়ালো আলোচনায় আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার। বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ পুলিশের বাধার পরেও এনসিপি নেতাদের মিছিল অবস্থান নাঃগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভায় ডাঃ ইরান গণভোটের গনরায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায় প্রধান মন্ত্রী বরিশাল আগমনে জনতার ঢল। ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান।

টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ে যা বললেন মাশরাফী

  • প্রকাশিত মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৬২৪ ০ বার সংবাদি দেখেছে

স্পোর্টস ডেস্ক:শক্তিশালী অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ে উল্লাসে মেতেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। একই সঙ্গে সাকিবের সমালোচনাকারীদেরও এক হাত নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে এক ওভারেই ৩০ রান দিয়েছিলেন সাকিব আল হাসান। যার ফলে ব্যাপক সমালোচনার শিকার হন তিনি। সেই ম্যাচ এক ওভার বাকি থাকতে ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ।

সেই ম্যাচ শেষে সমালোচকদের দাবি ছিল, সাকিবের ওই ওভারটাই ছিল বাংলাদেশের পরাজয়ের টার্নিং পয়েন্ট। মূলত ওই ওভারেই হেরে যায় টাইগাররা। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে নানা ট্রল-মিমও চলেছে।

তবে এক ম্যাচ পর মাঠেই সব সমালোচনার জবাব দিয়েছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-২০তে মাত্র ৯ রানে চারটি উইকেট নেন তিনি। ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পাশাপাশি ম্যান অব দ্য সিরিজও নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশের এমন দুর্দান্ত জয়ে জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন মাশরাফী। তিনি লিখেছেন, সাকিব এরকমই। সে ৩০ এর উত্তর দেয় ম্যান অব দ্য ম্যাচ দিয়ে। সাইফউদ্দিন প্রমাণ করেছে সাদা বলে তার বোলিং অনেকটা ধারালো।

নড়াইল এক্সপ্রেস তরুণদের প্রশংসা করতেও ভোলেননি। মাশরাফী আরো লেখেন, আফিফের ফেয়ারলেস মনোভাব ছিল দেখার মতো। সোহান ছিল প্রাণবন্ত। মুস্তাফিজ আবার সবার কাছে দুঃস্বপ্ন। রিয়াদের দারুণ প্ল্যানিং। পুরো টিমকে অভিনন্দন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ