1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে জোড়ালো আলোচনায় আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার। বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ পুলিশের বাধার পরেও এনসিপি নেতাদের মিছিল অবস্থান নাঃগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভায় ডাঃ ইরান গণভোটের গনরায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায় প্রধান মন্ত্রী বরিশাল আগমনে জনতার ঢল। ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান।

ডিএমপির পাঁচ থানার ওসি বদলি

  • প্রকাশিত সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৫০৬ ০ বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিনিধিঃঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। থানাগুলো হলো- সূত্রাপুর, শাহজাহানপুর, রামপুরা, ওয়ারী ও দক্ষিণখান থানা।

সোমবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লাকে অফিসার ইনচার্জ শাহজাহানপুর থানায়, প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মইনুল ইসলামকে অফিসার ইনচার্জ সূত্রাপুর থানায়, শাহজাহানপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামকে অফিসার ইনচার্জ রামপুরা থানায়, চকবাজার থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন হাওলাদারকে অফিসার ইনচার্জ ওয়ারী থানায় ও সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মামুনুর রহমানকে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল হককে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে, ওয়ারী থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমানকে প্রসিকিউশন বিভাগে, দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ শিকদার মো. শামীম হোসেনকে ডিবি-মতিঝিল বিভাগে ও সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কুদ্দুছ ফকিরকে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ