1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান। ১৩ মাসের দীর্ঘ বন্দিজীবন শেষে কারাগার থেকে মুক্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আবারও কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা বাস দৌলদিয়া ঘাট নদীতে পড়ে যায়। বরিশালের গৌরনদী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্ধীতা করা প্রার্থীদের মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এলজিইডির আল ইমরানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ বরিশাল গৌরনদী আশোকাঠীতে চাদনী পরিবহন নিয়ন্ত্রন হরিয়ে খাদে। রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনার বিষয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে৷ বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

মেহেন্দিগঞ্জে কবিরের সন্ত্রাসী কর্মকান্ডের শেষ কোথায়?এবার ডাক্তারকে আটকে রেখে মারধর!

  • প্রকাশিত রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৪ ০ বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোটার।। 
মেহেন্দিগঞ্জে নিজের ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার না করায় এমবিবিএস এক ডাক্তারকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে আলোচিত মাদক ব্যবসায়ী ফেন্সি কবির এর বিরুদ্ধে। মারধর করার অভিযোগ এনে কবির এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ডাক্তার শফিকুল ইসলাম ফারাবী। অভিযোগে জানা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এর মালিক কবির হোসেন খান ভুক্তভোগী ওই ডাক্তারকে তার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করার প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ফিল্মি স্টাইলে রাস্তা থেকে তুলে নিয়ে তার ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং ৫ লক্ষ টাকা দাবি করেন । এই সময় তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। মারধরে তিনি আহত হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে মেহেন্দিগঞ্জ থানায় স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মারধরের সিসিটিভি ফুটেজ জব্দ করেন। শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার সময় ঘটনাটি ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আহত ডাক্তার শফিকুল ইসলাম ফারাবী বলেন, তিনি দীর্ঘ ৯ মাস পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করেছিলেন। ওই সময় ডায়াগনস্টিক সেন্টার এর মালিক কবির খানের অশালীন আচরণে রোগীর সংখ্যা দিন দিন কমে যাওয়ায় তিনি সেখানে চেম্বার না করার সিদ্ধান্ত নেন। বিষয়টি অবগত হয়ে মানতে নারাজ কবির খান। তিনি তার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করতে ডাক্তারকে বাধ্য করেন এবং নির্যাতন করেন। গণমাধ্যম কর্মীদের অভিযুক্ত কবির খান জানান, ডাক্তার এর পিছনে তার অনেক টাকা খরচ হয়েছে, ডাক্তারকে এখান থেকে যেতে নিষেধ করেছেন তিনি। কিন্তু ডাক্তার না শুনায় বাকবিতন্ডা হয়েছে। তবে তাকে মারধর কিংবা লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করেন কবির খান । স্থানীয়রা জানান, অভিযুক্ত কবির খান হঠাৎ কোটিপতি হওয়ায় সে এখন ধরাকে সরা জ্ঞান করে। এই কবির খান ফেন্সিডিল ব্যবসা করতে গিয়ে ভোলা থানায় ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক হয়ে জেল হাজতে গিয়েছিলেন, তার আপন জন্মদাতা পিতা ও আপন বড় ভাইকে মারধর করে আহত করার অভিযোগ রয়েছে, হিজলা উপজেলার চ্যানেল এস এর তৎকালীন সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। এছাড়াও নারী কেলেঙ্কারির ঘটনায় এজাহারভুক্ত মামলার আসামিসহ তার বিরুদ্ধে রয়েছে একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ