1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে জোড়ালো আলোচনায় আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার। বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ পুলিশের বাধার পরেও এনসিপি নেতাদের মিছিল অবস্থান নাঃগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভায় ডাঃ ইরান গণভোটের গনরায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায় প্রধান মন্ত্রী বরিশাল আগমনে জনতার ঢল। ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান।

মেহেন্দিগঞ্জে যুবলীগ নেতা মুরাদের হামলায় যুবক আহত

  • প্রকাশিত সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৪ ০ বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।। 

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরএকড়িয়া ইউনিয়নের তেমুহনি বাজারে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক হাসানুল বান্না মুরাদ এর হামলার শিকার হন রাকিব দেওয়ান নামের এক যুবক।

আহত যুবকের অভিযোগ সূত্রে জানা যায়, পাতারহাট বাজার থেকে আলিগঞ্জ যাওয়ার পথে মুরাদের সাথে দেখা হয় ভুক্তভোগী রাকিব দেওয়ানএ সময় তার পথ রোধ করে পূর্ব শত্রুতার জেরে মারধর করে সাথে থাকা মোবাইল ভেংগে ফেলে ও বিশ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্ত মুরাদ। ঘটনার সত্যতা স্বীকার করে মুরাদের সাথে থাকা তার বন্ধু আলেক বলেন কি কারনে মুলত মুরাদ রাকিবের উপর এরকম অনাকাঙ্ক্ষিত হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নিয়ে যায় তা আমি বুঝে উঠতে পারছি না। এ ঘটনায় ভুক্তভোগী রাকিব দেওয়ান থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।

এছাড়াও অভিযুক্ত মুরাদের নামে বিভিন্ন অপকর্ম ও অবৈধ ড্রেজারের ব্যবসা পরিচালনার কথা জানা যায়।

এ বিষয়ে ভুক্তভোগী রাকিব দেওয়ান বলেন, অভিযুক্ত যুবলীগ নেতা মুরাদ বিভিন্ন সময় আমার কাছে নেশা করার জন্য টাকা চাইতেন এবং তার অবৈধ ড্রেজার ব্যবসার বিষয়ে তাকে সচেতন করলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে পেয়ে মারধর করে আমার সাথে থাকা দোকানের বকেয়া বিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি অভিযুক্ত মুরাদের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মেহেদীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক বলেন ঘটনা আমি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ