1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান। ১৩ মাসের দীর্ঘ বন্দিজীবন শেষে কারাগার থেকে মুক্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আবারও কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা বাস দৌলদিয়া ঘাট নদীতে পড়ে যায়। বরিশালের গৌরনদী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্ধীতা করা প্রার্থীদের মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এলজিইডির আল ইমরানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ বরিশাল গৌরনদী আশোকাঠীতে চাদনী পরিবহন নিয়ন্ত্রন হরিয়ে খাদে। রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনার বিষয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে৷

মেহেন্দিগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্রমিকদল নেতার ওপর হামলার অভিযোগ! পরস্পরবিরোধী চাঁদাবাজির অভিযোগ!

  • প্রকাশিত বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৫২৫ ০ বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জে জাতীয় শ্রমিক দলের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় তার ওপর হামলা চালানো হয়। এতে জড়িত চানপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি কিশোর গোলদারসহ৩-৪জন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই ছাত্রদল নেতা। হামলার শিকার মোশাররফ হোসেন শাহ উপজেলার চানপুর ইউনিয়ন জাতীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক। স্থানীয়রা বলছেন, দলীয় কোন্দলের জেরে হামলার ঘটনা ঘটতে পারে। মোশাররফ হোসেন শাহ জানান, অভিযুক্ত কিশোর গোলদার এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছেন। ভুক্তভোগীরা বিষয়টি তাকে অবহিত করেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ফারুক বেপারীর বাড়ির সামনে কিশোর গোলদারের সাথে দেখা হয়। এ সময় মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা থেকে বিরত থাকতে বলায় আমার উপর সন্ত্রাসী হামলা করে। এতে আহত হন তিনি। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রাতেই বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগের বিষয়ে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি কিশোর গোলদার বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সত্য নয়, অভিযোগকারী মোশাররফ হোসেন তার এক ভাগিনাকে দিয়ে নদীতে চাঁদাবাজি করছেন। এই বিষয়ে আমি প্রতিবাদ করায় আমাকে গালমন্দ করেন মোশাররফ। এক পর্যায় তার সাথে হাতাহাতি হয়। অপর অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, আমি একজন মানবাধিকার কর্মী। আমরা চাঁদাবাজি করিনা। আমরা চাঁদাবাজদের ধরি।
মোশারফ হোসেন এর উপর হামলা নিন্দা ও প্রতিবাদ জানান ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক টিপু সিকদার, ওয়ার্ড যুবদলের সভাপতি ইউসুফ আকন, বিএনপি নেতা বাবুল হোসেন মোল্লা। হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। মেহেন্দিগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ