1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে জোড়ালো আলোচনায় আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার। বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ পুলিশের বাধার পরেও এনসিপি নেতাদের মিছিল অবস্থান নাঃগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভায় ডাঃ ইরান গণভোটের গনরায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায় প্রধান মন্ত্রী বরিশাল আগমনে জনতার ঢল। ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান।

বরিশাল বিভাগ থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন যারা।

  • প্রকাশিত বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২০৬ ০ বার সংবাদি দেখেছে

রিপোর্টার: আসাদুজ্জামান খান,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মধ্যে বরিশাল বিভাগের মাত্র দুই নেত্রী রয়েছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট থেকে আছেন একজন। দুই জোট থেকে ব‌রিশাল বিভাগে মাত্র তিন নেত্রী সংসদ সদস্য হতে যাচ্ছেন।

বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং জেবা আমিন খান। জামায়াত থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও ঝালকাঠি জেলার মাহমুদা আলম মিতু।

খোঁজ নিয়ে জানা গেছে, সেলিমা রহমান দলটির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির সদস্য হয়েও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়ন পাননি। অবশেষে সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ায় উৎফুল্ল সেলিমার অনুসারীরা। এর আগে তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেলিমা রহমানের বাবা বিচারপতি আব্দুল জব্বার খান। তিনি ছিলেন তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার।

এছাড়া বরিশাল বিভাগে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া জেবা আমিন খান প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আখতার উদ্দিন আহম্মেদের মেয়ে। ১৯৬২ সালের ২১ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন জেবা আমিন আল গাজী। তার মা আতিয়া আহম্মেদ। তিনি বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ