1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
নাঃগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভায় ডাঃ ইরান গণভোটের গনরায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায় প্রধান মন্ত্রী বরিশাল আগমনে জনতার ঢল। ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান। ১৩ মাসের দীর্ঘ বন্দিজীবন শেষে কারাগার থেকে মুক্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আবারও কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা বাস দৌলদিয়া ঘাট নদীতে পড়ে যায়। বরিশালের গৌরনদী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্ধীতা করা প্রার্থীদের মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

নিউমার্কেট এলাকায় আততায়ীর গুলিতে এক ব্যক্তি নিহত

  • প্রকাশিত মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০৬ ০ বার সংবাদি দেখেছে

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শহীদ শাহনেওয়াজ হোস্টেল-সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসে।রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা শিক্ষার্থী মো. মেজবাহ রহমান জানান, রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শাহনেওয়াজ হোস্টেলের সামনের রাস্তায় দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করে। এ সময় রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। একপর্যায়ে আশপাশের লোকজন তাদের ধাওয়া দিলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে লোকজনকে ভয় দেখানোর জন্য গুলি ছোড়ে। তারা দুজনই ক্যাপ ও মাস্ক পরা ছিল। তিনি আরও জানান, গুলিবিদ্ধ ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তির মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন বলেন, ‘গুলির ঘটনা শুনে হাসপাতালে আসি। তবে তিনি মারা গেছেন। তার পরিচয়সহ বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে।’

প্রহর বার্তা নিউজঃ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ