1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে জোড়ালো আলোচনায় আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার। বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ পুলিশের বাধার পরেও এনসিপি নেতাদের মিছিল অবস্থান নাঃগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভায় ডাঃ ইরান গণভোটের গনরায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায় প্রধান মন্ত্রী বরিশাল আগমনে জনতার ঢল। ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান।

বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

  • প্রকাশিত মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫৯ ০ বার সংবাদি দেখেছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল নগরীর সদর রোড এলাকার একটি পুরোনো বাণিজ্যিক সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। “মেসার্স হাবিব স্টোর” নামের প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীরা অভিযোগ করেছেন, ডা. আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি আদালতে তথ্য গোপন করে প্রশাসনিক আদেশ নিয়ে তাদের দীর্ঘদিনের দখলীয় সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি, প্রায় ৫০ বছর ধরে তারা ওই সম্পত্তিতে ব্যবসা পরিচালনা করে আসছেন। জমিটি তারা বৈধভাবে ক্রয় করেছেন এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন। সম্প্রতি ডা. আমিনুল ইসলাম নিজেকে জমির মালিক দাবি করে আদালতের একটি আদেশ নিয়ে সেখানে দখলচেষ্টায় নামেন।

অভিযোগে বলা হয়, জমি সংক্রান্ত উচ্চ আদালতের স্থগিতাদেশ ও চলমান দেওয়ানি মামলার তথ্য গোপন করে বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে আদেশ নেওয়া হয়েছে। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে বিষয়টি এলে তাৎক্ষণিকভাবে দখল প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. আমিনুল ইসলামের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন জমি নিয়ে বিরোধ ও দখলচেষ্টার অভিযোগ উঠেছিল। অভিযোগকারীদের ভাষ্য, তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তাদের দাবি, অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ পরিচয়ে বিভিন্ন সুবিধা নিলেও বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ডা. আমিনুল ইসলাম। এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।” বিএনপিতে তার কোনো পদ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “দলের সময় হলে তারা আমাকে মূল্যায়ন করবে।”

এ সময় তিনি আরও বলেন, ছেলের সঙ্গে কথা বলে পরে বিস্তারিত বক্তব্য দেবেন। অভিযোগকারীদের দাবি, ফোনালাপের সময় সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকিমূলক ভাষাও ব্যবহার করেছেন তিনি।

এদিকে, ভুক্তভোগী পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে যেন কোনো পক্ষ জমি দখল করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ