1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে জোড়ালো আলোচনায় আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার। বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ পুলিশের বাধার পরেও এনসিপি নেতাদের মিছিল অবস্থান নাঃগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভায় ডাঃ ইরান গণভোটের গনরায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায় প্রধান মন্ত্রী বরিশাল আগমনে জনতার ঢল। ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান।

রূপপুর প্রকল্পে রাশিয়ান নাগরিকের মৃত্যু

  • প্রকাশিত শনিবার, ২ মে, ২০২৬
  • ১২৫ ০ বার সংবাদি দেখেছে

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) নতুনহাট গ্রিন সিটি আবাসিকে রাশিয়ান নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম চুরকিন (৪০)।

শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রূপপুর প্রকল্পে কর্মরত চুরকিন জিম সেন্টারে ব্যায়াম করাকালীন হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন।

চুরকিন রাশিয়ার ক্রাসনোডার এলাকার ভ্লাদিমিরের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাব ঠিকাদার প্রতিষ্ঠান এটম টেক এনারগো কোম্পানিতে ছিলেন।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যায়াম করতে গিয়ে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তার সহকর্মীরা তাকে গ্রীনসিটি আবাসিক এলাকার মেডিকেল সেন্টারে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান জানান, রাশিয়ান নাগরিককে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান মোমিন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করেছে। শনিবার (২ মে) সকালে রাশিয়ান নাগরিক চুরকিনের লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ