1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরিশালে শ্রমিক কল্যাণের সমাবেশ ও র‍্যালি সম্পন্ন রামুতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক পটুয়াখালীর কলাপাড়ার ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। রূপপুর প্রকল্পে রাশিয়ান নাগরিকের মৃত্যু নেত্রকোনায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সুনামগঞ্জ আবার বজ্রসহ বৃষ্টি, ধান কাটা ও শুকানো নিয়ে ভোগান্তিতে কৃষক। সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী: শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি ও চ্যানেল টোয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ফজলুর রহমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধীদলীয় নেতার

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী:

  • প্রকাশিত শনিবার, ২ মে, ২০২৬
  • ২৪ ০ বার সংবাদি দেখেছে

একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমান (বিএস-৫৩১) সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে তিনি কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে দিয়ে সরাসরি চলে যান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে।

মাজার জিয়ারত শেষে তিনি নির্ধারিত অনুষ্ঠান সুরমা নদীর তীরে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে সুরমা নদীর উভয় তীরের সৌন্দর্য বর্ধণসহ বন্যা প্রতিরোধী ও অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধি সমাবেশে যোগদান করবেন।

এছাড়া ১২ কোটি টাকা ব্যয়ে বাসিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ির উদ্বোধন করবেন তিনি। পরে জেলা শিল্পকলা একাডেমিতে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।

এদিকে গতকাল রাত থেকে সিলেটে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল থেকর ভারি বর্ষণ অব্যাহত রয়েছে।

প্রহর বার্তা নিউজ ডেক্স:

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ