1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে জোড়ালো আলোচনায় আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার। বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ পুলিশের বাধার পরেও এনসিপি নেতাদের মিছিল অবস্থান নাঃগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভায় ডাঃ ইরান গণভোটের গনরায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায় প্রধান মন্ত্রী বরিশাল আগমনে জনতার ঢল। ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান।

বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার:

  • প্রকাশিত সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০৬ ০ বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক //

বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে এক রোহিঙ্গা নারীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তার নাম জাহিদা বেগম (২০)। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিএমপি এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে ২০২৬ দিবাগত রাত ২টা ৫০ মিনিটে নগরীর কলসগ্রাম এলাকার জল কাদের মোল্লা মসজিদের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই মো. আল আমিন নাঈমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঢাকা-বরিশালগামী ‘মামুন পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের এ-৩ নম্বর আসনে বসা জাহিদা বেগমের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক জাহিদা বেগম টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার পিতা মো. তাহের এবং মাতা মৃত অজিবা বেগম। পুলিশ জানিয়েছে, ক্যাম্প সংক্রান্ত এমআরসি ও প্রোগ্রেস নম্বরের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।
পুলিশের দাবি, আটক নারী দীর্ঘদিন ধরে দেশের দক্ষিণাঞ্চলে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকতে পারে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিএমপি এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রগুলোকে চিহ্নিত করে মূল হোতাদের আইনের আওতায় আনা জরুরি। তারা মনে করেন, কেবল বাহক পর্যায়ে গ্রেপ্তার নয়, বরং পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলতে না পারলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণ কঠিন হবে।
বরিশাল পুলিশের এই অভিযানকে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সীমান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

প্রহর বার্তা নিউজ ডেক্সা:

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ