1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান। ১৩ মাসের দীর্ঘ বন্দিজীবন শেষে কারাগার থেকে মুক্ত হয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আবারও কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা বাস দৌলদিয়া ঘাট নদীতে পড়ে যায়। বরিশালের গৌরনদী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্ধীতা করা প্রার্থীদের মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এলজিইডির আল ইমরানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ বরিশাল গৌরনদী আশোকাঠীতে চাদনী পরিবহন নিয়ন্ত্রন হরিয়ে খাদে। রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনার বিষয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে৷ বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীর তিন সহযোগীকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

  • প্রকাশিত রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৩ ০ বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধিঃ আসাদুজ্জামান খান লিমন

বরিশালের আগৈলঝাড়ায় চার মাদক ব্যবসায়ীকে আটকের পরে তিনজনকে অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছে পুলিশ। এ কাজে সহযোগীতা করেছে ইউনিয়ন বিএনপি নেতাসহ এক সাংবাদিক। এঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের রিন্টু মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী শিবলী আহম্মেদসহ তার তিন সহযোগী নাইম মোল্লা, সাব্বির শাহ ও জিহাদ সরদারকে শনিবার রাতে বারপাইকা স্টীল ব্রীজের উপর থেকে ধাওয়া করে ইয়াবাসহ আটক করে এসআই মনির হোসেন। মাদক ব্যবসায়ী শিবলী আহম্মেদের বিরুদ্ধে এসআই মনির হোসেন বাদী হয়ে গতকাল শনিবার সকালে মামলা দায়ের করে বরিশাল আদালতে প্রেরন করেন। বাকী আটক তিনজনের সাথে শনিবার রাতেই দর কষাকষির পরে অর্থের বিনিময়ে নাইম মোল্লা, সাব্বির শাহ ও জিহাদ সরদারকে পুলিশ দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের তিনজনকে ছাড়ার কাজে সহযোগীতা করেছে বাগধা ইউনিয়ন বিএনপি’র এক নেতা ও এক সাংবাদিক। মাদক ব্যবসায়ীর সহযোগীদের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ায় এলাকার সাধারন লোকজনের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
এব্যাপারে এসআই মনির হোসেন চারজনকে আটক করার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, কাউকে টাকার বিনিময় ছাড়া হয়নি।
এব্যাপারে ওসি(তদন্ত) সুশংকর মল্লিক বলেন, টাকার বিনিময়ে ছাড়ার ঘটনা আমার জানা নেই। কেউ অভিযোগ করলে তদন্ত করে ওই এসআইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ