1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ

বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল৷

  • প্রকাশিত রবিবার, ১০ মে, ২০২৬
  • ০ ০ বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি: আসাদুজ্জামান খান লিমনঃ

বরিশাল জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল করেছে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল। শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলটি অনুষ্ঠিত হয় বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এর নির্দেশনায়। এসময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা মিছিলে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, নবগঠিত বরিশাল জেলা ছাত্রদলের কমিটি শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও জানান তারা।
এসময় উপস্থিত নেতাকর্মীরা দলের শৃঙ্খলা বজায় রেখে আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রহর বার্তা নিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ