বরিশাল বিভাগ থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ৩ নেত্রী৷
বিভাগীয় রিপোর্টার: আসাদুজ্জামান খান,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মধ্যে বরিশাল বিভাগের মাত্র দুই নেত্রী রয়েছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট থেকে আছেন একজন। দুই জোট থেকে বরিশাল বিভাগে মাত্র তিন নেত্রী সংসদ সদস্য হতে যাচ্ছেন।
বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং জেবা আমিন খান। জামায়াত থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও ঝালকাঠি জেলার মাহমুদা আলম মিতু।
খোঁজ নিয়ে জানা গেছে, সেলিমা রহমান দলটির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির সদস্য হয়েও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়ন পাননি। অবশেষে সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ায় উৎফুল্ল সেলিমার অনুসারীরা। এর আগে তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেলিমা রহমানের বাবা বিচারপতি আব্দুল জব্বার খান। তিনি ছিলেন তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার।
এছাড়া বরিশাল বিভাগে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া জেবা আমিন খান প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আখতার উদ্দিন আহম্মেদের মেয়ে। ১৯৬২ সালের ২১ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন জেবা আমিন আল গাজী। তার মা আতিয়া আহম্মেদ। তিনি বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply