1. admin@prohorbarta.com : admin :
  2. mahmudsohel437@gmail.com : Sohel Mahamud : Sohel Mahamud
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্ত
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। 01733124826
সর্বশেষ সংবাদ
মেহেন্দিগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে জোড়ালো আলোচনায় আলহাজ্ব আব্দুর রহমান জমদ্দার। বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ পুলিশের বাধার পরেও এনসিপি নেতাদের মিছিল অবস্থান নাঃগঞ্জে লেবার পার্টির প্রতিনিধি সভায় ডাঃ ইরান গণভোটের গনরায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে বরিশালে প্রতিনিধি সভায় ডাঃ ইরান রাজনীতি এখন পরিনত হয়েছে লাভজন ব্যবসায় প্রধান মন্ত্রী বরিশাল আগমনে জনতার ঢল। ইসরাইল গত ৭ ই জুন ইরানে ৮০ টা বিমান দিয়ে ভয়াবহ হামলা চালায় রাত ভর। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কোনো কারণ দেখছেন না তিনি। ইরানের মিনাব স্কুলে মার্কিন বোমা হামলায় নিহত কিশোর হেইদার সালেহির বাবা, ছেলের মৃত্যুর ৩ মাস পেরিয়ে গেলেও এখনও তার পাশেই ঘুমান।

লজ্জায় রাস্তায় নামছে না বিএনপি

  • প্রকাশিত বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৫৭৮ ০ বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিনিধিঃফেসবুক-ইউটিউবে বারবার আন্দোলনের ডাক দিয়েও কর্মীদের রাজপথের আন্দোলনে নামাতে ব্যর্থ হয়ে বিএনপি দিন দিন দলীয় ভঙ্গুর অবস্থারই প্রমাণ দিচ্ছে।

দীর্ঘ দিন ধরে দলের চেয়ারপার্সন বন্দী থাকার পাশাপাশি কার্যকর কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি দলটি। মূলত কর্মীদের সমর্থন হারিয়ে ফেলায় বিএনপি নেতাদের বক্তৃতা ও আন্দোলনের হুমকি রাজনীতিতে হাস্যরসের জন্ম দিচ্ছে।

বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান ও নেতাদের বক্তৃতার গ্রহণযোগ্যতার বিষয়ে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষকরা দলটি সম্পর্কে এমনটাই মন্তব্য করেছেন।

তারা বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, চেয়ারপার্সনকে মুক্ত করতে আন্দোলনের ডাক দিলে তা প্রতিহতের শক্তি বর্তমান সরকারের নেই। এ বিষয়টি হাস্যকর মনে হয়েছে। আন্দোলন গড়ে তুলতে যৌক্তিক ও সত্য ইস্যু প্রয়োজন হয়। খালেদা জিয়ার দুর্নীতি প্রমাণিত হওয়ায় তার সাজা হয়েছে, যা দলের নেতা-কর্মীরাও জানেন। যার কারণে মিথ্যা ও অযৌক্তিক ইস্যুতে তারা আন্দোলনের নামে বিশৃঙ্খলায় জড়াতে চাচ্ছেন না।

রাজনৈতিক বিশ্লেষকরা আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা হর-হামেশা আন্দোলনের হুমকি দিচ্ছেন, কথার ফুলঝুরি ঝরাচ্ছেন। তবে লাভের লাভ কিছুই হচ্ছে না। সত্যি বলতে, জনসম্পৃক্ততা নেই বিএনপির। যার কারণে আন্দোলনও গড়ে উঠছে না। রাজনীতিতে যখন আপনার প্রতারক চরিত্র উন্মোচিত হয়ে যায়, তখন আসলে বক্তৃতা ও হুংকারই আপনার সম্বল। নীতি-নৈতিকতা হারিয়ে বিএনপির আজ সেই অবস্থাই হয়েছে। রাজপথে নামার যাদের সাহস নেই, তারাই কেবল বাক্যবাণে যুদ্ধে জড়াতে পারে।

এ বিষয়ে বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজপথের কর্মসূচি না থাকায় আজকে বিএনপিকে নিয়ে নানা মুখরোচক গল্প সাজানো হচ্ছে। বলা হচ্ছে, নেতারা মুখে আন্দোলনের ফেনা তুললেও সাংগঠনিকভাবে দলকে গোছাতে পারছেন না। কিছু প্রেক্ষাপটে এমন অভিযোগ সত্য। কারণ কিছু বিতর্কিত বিষয় নিয়ে বিএনপি আন্দোলনে প্রেক্ষাপট রচনার চেষ্টা করছে, যা জনমনে নানা প্রশ্নের উদ্রেক করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ